কলকাতা, ২০ নভেম্বর : ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ বাড়ল ডায়মন্ড হারবারের সাংসদ তথা কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিষেকের রক্ষাকবচের সময়সীমা বেড়ে হল ২০২৭ সালে ২৯ জানুয়ারি। পাশাপাশি এই অভিযোগের ব্যাপারে
রাজ্যকে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে।
বিধানসভা নির্বাচনের আগে ভোট প্রচারে হুমকির সুরে ডিজে বাজানোর কথা বলেছিলেন অভিষেক। পরবর্তীকালে ঘটনার জল গড়ায় আদালত পর্যন্ত। মামলার তদন্তভার পায় সিআইডি। আগেই ওই মামলায় অন্তবর্তী রক্ষাকবচ পেয়েছিলেন অভিষেক। তারপরই সিআইডির তলবে সাড়া দিয়েছিলেন। এবার বাড়ল সেই রক্ষাকবচের মেয়াদ।
বিজেপি বিধায়ক সজল ঘোষ বলেন, “আদালতের প্রতি সম্মান রেখেই বলছি, উনি বারবার এধরণের মন্তব্য করছেন, তারপর রক্ষাকবচও পাচ্ছেন, এতে ওনার সাহস বেড়ে যাচ্ছে।”








