৪০ নম্বর ওয়ার্ডে বামফ্রন্ট প্রার্থীর প্রচার, পুর পরিষেবা নিয়ে ক্ষোভ বাসিন্দাদের

প্রগতি ত্রিপুরা, ১৬ নভেম্বর, ২০২৬: আগরতলা পুর নিগমের ৪০ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে নেমে বাসিন্দাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলেন বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী রুমা বণিক। উন্নয়ন সংঘ এলাকার বাসিন্দাদের অভিযোগ, পুর নিগমের অস্বাভাবিক করের বোঝা, নিয়মিত আবর্জনা পরিষ্কারের অভাব এবং বিভিন্ন ভাতা বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা সমস্যায় পড়েছেন। যোগ্য ব্যক্তিরাও ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের।

এদিন প্রচারে প্রার্থী রুমা বণিকের সঙ্গে উপস্থিত ছিলেন সিপিআই(এম) ডুকলি মহকুমা কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক সৃজন দেব, পার্টি নেতা তমাল দাস, নবগোপাল পাল, কার্তিক বণিক, সুদীপ পাল, সুরজিৎ রায় এবং যুব নেতা শুভঙ্কর চৌধুরী-সহ অন্যান্য দলীয় কর্মী-সমর্থকরা।

Leave a Comment