চুরু নাগরিক পরিষদের উদ্যোগে আয়োজিত দীপাবলি প্রীতি সম্মেলন

কলকাতা, ১৬ নভেম্বর : রবিবার কলকাতার রোটারি সদনে চুরু নাগরিক পরিষদ আয়োজন করলো এক বর্ণাঢ্য ‘দীপাবলি প্রীতি সম্মেলন’। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠান কমিটির চেয়ারম্যান নারায়ণ জৈন, চুরু নাগরিক পরিষদের সভাপতি জগৎ সিং বৈদ, সংবাদমাধ্যম সন্মার্গ সংবাদমাধ্যমের প্রেসিডেন্ট রুচিকা গুপ্তা-সহ বিশিষ্ট ব্যক্তিরা।
বক্তব্যের শুরুতে উপস্থিত সকল দর্শকদের দীপাবলির শুভেচ্ছা জানান নারায়ণ জৈন। এর পাশাপাশি ভবিষ্যতে চুরু নাগরিক পরিষদের কার্যক্রমকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন এদিন। এরপর চুরু নাগরিক পরিষদের সভাপতি জগৎ সিং বৈদ তাঁর বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরেন সংগঠনের ইতিহাস এবং নিয়মিত কার্যক্রম সম্পর্কে। দীপাবলির শুভেচ্ছা জানিয়ে সংগঠনের কার্যক্রম প্রসঙ্গে প্রকাশ পারেখ বলেন, চুরু নাগরিক পরিষদের তরফ থেকে প্রতি বছরের মতো এবছরেও নেওয়া হয়েছে বস্ত্র বিতরণ, স্বাস্থ্য পরীক্ষা সহ একাধিক কর্মসূচির পরিকল্পনা। রুচিকা গুপ্তা তাঁর বক্তব্যে তুলে ধরেন দীপাবলি উৎসবের মাহাত্ম্য ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। এদিনের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনায় ছিলেন সঙ্গীতশিল্পী মারুতি মোহতা ও ইন্দ্রনীল রায়। নৃত্য পরিবেশনায় ছিলেন স্বাতী ব্যানার্জি, অনুজা বন্দ্যোপাধ্যায় ও দিতশা ব্যানার্জি।

Leave a Comment