মেলাঘর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে সিপিআইএম প্রার্থীকে ঘিরে বাড়ি বাড়ি প্রচার

প্রগতি ত্রিপুরা, ১৪ নভেম্বর, ২০২৬:: আসন্ন মেলাঘর পৌর পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে তৎপরতা বাড়িয়েছে সিপিআইএম। দলীয় প্রার্থী কমরেড আবুল মিয়ার সমর্থনে এদিন ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালান দলের কর্মী-সমর্থকরা।

প্রচারের সময় তাঁরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়নের বিষয় তুলে ধরেন। দলীয় কর্মীদের দাবি, প্রচার চলাকালীন সাধারণ মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলেছে। এর আগেও ওই ওয়ার্ডে প্রচার কর্মসূচি চালানো হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়।

দলীয় নেতৃত্বের বক্তব্য, এলাকার সার্বিক উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন, দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ এবং কর্মসংস্থানের বিষয়গুলিকে সামনে রেখেই নির্বাচনী প্রচার চালানো হচ্ছে। পাশাপাশি আসন্ন পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর সমর্থনে ভোটারদের কাছে আবেদন জানানো হচ্ছে।

এদিনের প্রচারে সিপিআইএমের কর্মী-সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই মেলাঘর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে রাজনৈতিক দলগুলির প্রচার কর্মসূচি জোরদার হচ্ছে

।

 

Leave a Comment