প্রগতি ত্রিপুরা, ১৩ নভেম্বর, ২০২৬: আসন্ন পুর নির্বাচনকে ঘিরে উদয়পুরে প্রচারের ঝাঁজ বাড়াল বিজেপি। আগামী ২৭ নভেম্বর রাজ্যের ২১টি পুরনিগম ও নগর সংস্থার নির্বাচনকে সামনে রেখে শুক্রবার উদয়পুর পুর পরিষদের ১৪ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। বিজেপি মনোনীত প্রার্থী ধ্রুবলাল ভৌমিকের সমর্থনে তিনি এলাকায় ভোট প্রচার চালান। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাধাকিশোরপুর মণ্ডল সভাপতি সানি সাহা-সহ দলের অন্যান্য কার্যকর্তারা।
প্রচার চলাকালীন অর্থমন্ত্রী রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের বিষয়গুলি সাধারণ মানুষের সামনে তুলে ধরেন। তাঁর বক্তব্য, উন্নয়নের ধারাকে অব্যাহত রাখা এবং রাজ্যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই এবারের নির্বাচনে বিজেপির অন্যতম প্রধান লক্ষ্য।
জনসংযোগের সময় সাধারণ মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলছে বলে উদয়পুরে বাড়ি বাড়ি প্রচারে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়
দাবি করেন তিনি। পাশাপাশি ১৪ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী ধ্রুবলাল ভৌমিকের জয় নিয়ে আশাবাদ ব্যক্ত করেন অর্থমন্ত্রী। পুর নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উদয়পুরের বিভিন্ন ওয়ার্ডে বিজেপির প্রচার কর্মসূচি আরও জোরদার হচ্ছে।








