প্রগতি ত্রিপুরা, ১৩ নভেম্বর, ২০২৬: আগামী ২৭ নভেম্বর সারা রাজ্যের সাথে তেলিয়ামুড়া পৌর পরিষদের নির্বাচন হতে চলেছে। সেই নির্বাচন’কে সামনে রেখে তেলিয়ামুড়া পৌর পরিষদের ১ নং ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী অপর্ণা শীলের সমর্থনে ৩৫ নং বুথে বাড়ি বাড়ি জনসম্পর্কে বের হন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায়।
এদিন প্রার্থী অপর্ণা শীল’কে সঙ্গে নিয়ে বুথ সভাপতি থেকে শুরু করে শক্তি কেন্দ্র প্রমুখ, বিভিন্ন মোর্চার কার্যকর্তা ও দলীয় কর্মীদের নিয়ে জনসম্পর্কে বের হন বিধায়িকা। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে কথা বলেন তিনি। এদিন গণদেবতাদের থেকে ব্যাপক সাড়া পায় বিজেপি।
জনসম্পর্ক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়িকা কল্যাণী সাহা রায় বলেন, “২০২১ থেকে ২০২৬ পর্যন্ত অপর্ণা শীল এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। কাউন্সিলর থাকাকালীন সময়ে তিনি সর্বতভাবে মানুষের পাশে থেকে এই এলাকার উন্নয়ন করেছেন। যার কারণে মানুষের মধ্যে বিপুল সাড়া আমরা লক্ষ্য করা যাচ্ছে।
তিনি আরও বলেন, “আমাদের স্লোগান মেরা বুথ সবচেয়ে মজবুত। ৩৫ নং বুথে এসে এটা আমরা অনুভব করেছি। আমাদের বুথ সভাপতি, শক্তি কেন্দ্র প্রমুখ, কার্যকর্তারা সারাটি বছর, বিগত পাঁচ বছর মানুষের সাথে ছিলেন। যে কারণে গত নির্বাচনেও অপর্ণা শীল বিপুল ভোটে জয়যুক্ত হয়েছিলেন। এবারও আমরা দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বলছি, ১ নং ওয়ার্ড থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী অপর্ণা শীল বিপুল ভোটে জয়যুক্ত হয়ে আবারও তেলিয়ামুড়া পৌর পরিষদের কাউন্সিলর হিসেবে যাবেন এবং এলাকার উন্নয়নে কাজ করবেন।”
বিরোধীদের প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিধায়িকা বলেন, “গণতন্ত্রে বিরোধী দল থাকবে। আমরা চাই বিরোধী থাকুক। তেলিয়ামুড়াতে মনোনয়ন দিতে গিয়ে কোনোরকম ঝামেলা হয়নি। আমরা চেয়েছি নির্বাচনের মাধ্যমে আমাদের প্রার্থীদের বিজয়ী করব।”
১ নং ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী প্রসঙ্গে তিনি বলেন, জনগণ খবর নিয়ে দেখবেন প্রার্থী এবং তার স্বামী দলের প্রতি ও এলাকার প্রতি কতটা দায়িত্ব পালন করেছেন।
সবশেষে আত্মবিশ্বাসের সুরে বিধায়িকা বলেন, “জনগণ শেষ কথা নির্বাচনে। গণতন্ত্রে মানুষ শেষ কথা।
মোপাঁচ বছর আমরা মানুষের সাথে ছিলাম। বিরোধীরা আছে, বিরোধীরা থাকবে। কিন্তু বিরোধীদের শক্তি নেই। তারপরও নির্বাচনকে পাখির চোখ করে আমরা এগিয়ে চলেছি। মানুষ আমাদের সাথে রয়েছে। শেষ হাসি সেটা ভারতীয় জনতা পার্টির প্রতীক চিহ্নে যিনি লড়ছেন অপর্ণা শীল মহোদয়া, তিনিই হাসবেন।”








