বিরসা মুন্ডার জন্মবার্ষিকীতে জম্মু ও কাশ্মীরে সপ্তাহব্যাপী নানা কর্মসূচির আয়োজন বিজেপি-র

জম্মু, ১৩ নভেম্বর :  বিরসা মুন্ডার জন্মবার্ষিকী উপলক্ষে জম্মু ও কাশ্মীরে এক সপ্তাহ ধরে বিভিন্ন কর্মসূচির আয়োজন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। জম্মুতে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির সাধারণ সম্পাদক গোপাল মহাজন এই বিষয়টি জানান। সেই সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন  ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র মিডিয়া ইনচার্জ ড. প্রদীপ, দলের মুখপাত্র বলবীর রাম রতন এবং জেলা সভাপতি বাবু রাম ।

 গোপাল মহাজন সাংবাদিক সম্মেলনে জানান, বিরসা মুন্ডার জন্মবার্ষিকী উপলক্ষে বিজেপি প্রদেশ, জেলা এবং মণ্ডল স্তরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে। সমাজের বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে যুক্ত করা হবে এই বিশেষ অনুষ্ঠানে । তিনি আরও বলেন, এই কর্মসূচির মূল উদ্দেশ্য বিরসা মুন্ডার অবদানকে স্মরণ করা এবং ভারতের সমৃদ্ধ আদিবাসী সংস্কৃতি, ঐতিহ্য ও উত্তরাধিকারকে সমাজের সব স্তরে পৌঁছে দেওয়া। এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে ভবিষ্যতেও দল  বিশেষ উদ্যোগ গ্রহণ করবে।

Leave a Comment