প্রগতি ত্রিপুরা, ১১ নভেম্বর, ২০২৬:আগামী ১৫ নভেম্বর ভগবান বীরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যজুড়ে জনজাতি গৌরব দিবস উদযাপন করবে বিজেপি।
মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে খুমুলুঙে দুপুর ১২টায়,মানে উপস্থিত থাকবেন প্রদেশ বিজেপি সভাপতি, অভিষেক দেবরায় রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা সহ অন্যান্য নেতৃত্বরা। পাশাপাশি প্রতিটি জেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া ও কুইজ প্রতিযোগিতা এবং জনজাতি সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার বিজেপির প্রদেশ কার্যালয় কুশাভাউ ভবনের শ্যামাপ্রসাদ মুখার্জি সভাগৃহে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কর্মসূচির বিস্তারিত জানান দলের প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা।
তিনি জানান, জনজাতি সমাজের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং ভগবান বীরসা মুন্ডার অবদানকে স্মরণ করতেই এই আয়োজন। এদিন একলব্য মডেল আবাসিক বিদ্যালয় ও পিএম-জনমন প্রকল্প-সহ কেন্দ্রের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সাফল্যের কথাও তুলে ধরেন তিনি।








