আমবাসায় বামফ্রন্ট প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

প্রগতি ত্রিপুরা, ৯ নভেম্বর, ২০২৬: আসন্ন পৌর পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আমবাসা পৌর পরিষদের ৯ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক মহলে নতুন চর্চা শুরু হয়েছে। ওই ওয়ার্ডে বামফ্রন্টের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন সুদীপ কুমার ঘোষ। তবে ব্যক্তিগত শারীরিক অসুস্থতা এবং চিকিৎসার প্রয়োজনে রাজ্যের বাইরে যাওয়ার কারণে তিনি স্বেচ্ছায় নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

এ বিষয়ে সুদীপ কুমার ঘোষ স্পষ্টভাবে জানিয়েছেন, মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত। এই সিদ্ধান্তের পিছনে কারও কোনও চাপ, প্রভাব বা রাজনৈতিক হস্তক্ষেপ নেই। শারীরিক অসুস্থতা ও চিকিৎসাজনিত কারণেই তিনি নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তাঁর এই সিদ্ধান্তকে কেন্দ্র করে আমবাসার ৯ নম্বর ওয়ার্ডের নির্বাচনী সমীকরণে কী প্রভাব পড়ে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Leave a Comment