হুগলি, ৯ নভেম্বর : ছুটির দিনের সন্ধ্যায় চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগের উপস্থিতিতে শুভ সূচনা হল পাত্রপাড়া জারুড়ার নেতাজী সংঘের সর্বজনীন শ্যামাপুজোর।
রবিবার এই পুজো মণ্ডপে পৌঁছে দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিধায়ক। এই আয়োজনকে কেন্দ্র করে সমগ্র এলাকায় এক উৎসবমুখর আবহ সৃষ্টি হয়েছে। ক্লাবের সকল সদস্য ও উদ্যোক্তাদের এই সুসংগঠিত পুজো আয়োজনকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যেও দারুণ উন্মাদনা লক্ষ করা যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক সুবীর নাগ মা কালীর কাছে সবার সুখ, সমৃদ্ধি, শান্তি ও সুস্থ জীবনের প্রার্থনা জানান। একই সঙ্গে এই পুণ্যলগ্নে নেতাজী সংঘের তরফ থেকেও সকল দর্শনার্থী ও এলাকাবাসীকে শ্যামাপুজোর প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে।








