প্রগতি ত্রিপুরা ২৯ অক্টোবর, ২০২৬: বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টা নাগাদ আগরতলা রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ১৭.১৫৫ কেজি সন্দেহভাজন গাঁজা উদ্ধার করেছে আগরতলা জিআরপিএস। এই ঘটনায় অনুপ শুক্ল বৈদ্য (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃত যুবকের বাড়ি অসমের করিমগঞ্জ (বর্তমানে শ্রীভূমি) জেলার বদরপুর থানার অন্তর্গত শ্রীগৌরী (ব্লক-১) এলাকায়। তাঁর পিতার নাম অশোক শুক্ল বৈদ্য। তাঁর ঠিকানা পিন—৭৮৮৮০৬।
পুলিশ সূত্রে জানা গেছে, আগরতলা জিআরপিএস-এর এসআই বিশ্বজিৎ দাসের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে পার্কিং এলাকার সামনে, আগরতলা আরপিএফ পোস্ট ও পে অ্যান্ড ইউজ শৌচাগারের মধ্যবর্তী স্থানে একটি বসার বেঞ্চে ওই যুবককে আটক করে। তল্লাশির সময় তাঁর কাছে থাকা একটি ট্রলি ব্যাগ থেকে মোট ১৭.১৫৫ কেজি সন্দেহভাজন গাঁজা উদ্ধার হয়।
উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ৮ লক্ষ টাকা বলে জানা গেছে।bঘটনায় উদ্ধার হওয়া সন্দেহভাজন মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি, এনডিপিএস আইন, ১৯৮৫-এর ২০(বি)(ii)(বি)/২৯ ধারায় আগরতলা জিআরপিএস থানায় নথিভুক্ত ২০২৬GRP077 নম্বরের মামলায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।








