শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে মুখ্যমন্ত্রীর উদ্যোগে বস্ত্র বিতরণ

প্রগতি ত্রিপুরা , ০৩ অক্টোবর, ২০২৬: শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে রামনগর এলাকায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহার ব্যক্তিগত উদ্যোগে স্থানীয় নাগরিকদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রামনগরের বাণী বিদ্যাপীঠের ভগিনী নিবেদিতা অডিটোরিয়াম হলে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার বহু নাগরিকের হাতে পুজোর উপহার হিসেবে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সংশ্লিষ্ট মণ্ডল সভাপতি শ্যামল কুমার দেব, সদর জেলা বিজেপি সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

এদিন মুখ্যমন্ত্রীর হাত দিয়ে এলাকার মহিলাদের শাড়ি এবং পুরুষদের বিভিন্ন ধরনের পোশাক তুলে দেওয়া হয়। দুর্গাপুজোর আনন্দে যাতে এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে মায়েরা নতুন পোশাক পরে উৎসবের আনন্দে সামিল হতে পারেন, সেই লক্ষ্যেই মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে এই বস্ত্র বিতরণ কর্মসূচি বলে জানানো হয়।

দুর্গোৎসবের আগে এই উদ্যোগকে ঘিরে এলাকার মানুষের মধ্যে উৎসাহ ও আনন্দের পরিবেশ তৈরি হয়। উপস্থিত নাগরিকরা মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Comment