বিশ্বব্যাংকের প্রশংসা, উত্তর-পূর্বে সেরা পারফর্মিং প্রকল্পগুলির তালিকায় TRESP

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: প্রজ্ঞা ভবনে সোমবার শুরু হয়েছে TRESP-এর তিন দিনের বিশ্বব্যাংক পর্যালোচনা সফর। প্রকল্পের অগ্রগতি, জীবিকা কর্মসূচি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন TRESP-এর প্রজেক্ট ডিরেক্টর শ্রী শুভাশিস দাস। বিশ্বব্যাংকের টাস্ক টিম লিডার প্রীতি কুমার, অমিত অরোরা, সৌভিক মিত্র, নীলাঞ্জনা গুপ্তা, কমলেশ-সহ বিশ্বব্যাংক দলের সদস্যরা আলোচনায় অংশ নেন।

বৈঠকে প্রীতি কুমার TRESP-এর অগ্রগতির প্রশংসা করে জানান, উত্তর-পূর্ব ভারতের বিশ্বব্যাংক অর্থপুষ্ট প্রকল্পগুলির মধ্যে TRESP অন্যতম ভালো পারফর্ম করা প্রকল্প। একই সঙ্গে তিনি সমস্ত ক্ষেত্রে অগ্রগতির এই গতি বজায় রেখে মাঠপর্যায়ে আরও কার্যকর বাস্তবায়নের পরামর্শ দেন।

পর্যালোচনায় Producer Group (PG), VGF, CLF ও CMTC-কে আরও শক্তিশালী করা, PG-গুলিকে ব্যবসায়িক কর্মকাণ্ডে সক্রিয় করা, বাজার সংযোগ ও working capital বৃদ্ধি এবং আর্থিক ব্যবস্থাপনা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রজেক্ট ডিরেক্টর শুভাশিস দাস SIPARD-এর মাধ্যমে সরকারি কর্মীদের প্রশিক্ষণ, TRESP-এর ২৩টি অপারেশনাল ব্লকে Village Development Plan (VDP) প্রস্তুত, ২৩টি Model VDP তৈরি ও বাস্তবায়ন এবং জনজাতি উন্নয়ন বিষয়ক গবেষণামূলক কাজ আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।

২৯ সেপ্টেম্বর থেকে বিশ্বব্যাংক দল বিভিন্ন RD Block-এর TRESP প্রকল্প এলাকা পরিদর্শন করবে এবং উপভোক্তা, PG, কমিউনিটি প্রতিষ্ঠান, মাঠকর্মী ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সরাসরি মতবিনিময় করবে। পাশাপাশি stakeholder departments-এর সঙ্গে হবে intensive review meeting।

বিশ্বব্যাংকের প্রশংসা ও পরামর্শকে সামনে রেখে TRESP এখন “অগ্রগতির গতি থেকে আরও গভীর মাঠপর্যায়ের প্রভাবের পথে” এগিয়ে চলেছে।

Leave a Comment