প্রগতি ত্রিপুরা, ২৩ সেপ্টেম্বর, ২০২৬: আগরতলা ৮ নং টাউন বড়দোয়ালি, জগন্নাথ বাড়ি রোড, প্যালেস কম্পাউন্ড এলাকার পার্বতী ভিলা। অভিযোগকারিণী অনিন্দিতা রায়চৌধুরী।
অভিযোগ, এই বাড়িটি তার স্বর্গীয় পিতা সরোজ কুমার রায়ের তৈরি, ব্রিক পিলারের ১৯৭৮ সালের পুরনো বাড়ি, প্রায় ৫০ বছর বয়স। তিনি দোতলায় ছেলেকে নিয়ে থাকেন, ছোট বোন অলকানন্দ বসু রায় ও তার স্বামী বিশ্বজিৎ বসু একতলায় থাকতেন।
অভিযোগ ২০২৪ এর ডিসেম্বর মাসে তার ছোট বোন ও ভগ্নিপতি আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কোনও প্ল্যান-পারমিশন ছাড়াই দোতলার ছাদে বেআইনি ভাবে ঘর নির্মাণ করে বসবাস শুরু করেন।
উইলে শর্ত ছিল ছাদে ঘর করলে ক্যান্টিলিভার করে করতে হবে এবং বিল্ডিং-এর কন্ডিশন বুঝে করতে হবে, এবং ছাদ ব্যবহারের অধিকার দুই বোনেরই থাকবে। কিন্তু সেই শর্ত মানা হয়নি বলে অভিযোগ।
বাড়ির অবস্থা অত্যন্ত জরাজীর্ণ, রাস্তা দিয়ে গাড়ি গেলেই কাঁপে, প্লাস্টার খসে পড়ছে, জল চোয়াচ্ছে। যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। AMC-র আধিকারিকরা এসে দেখে গেছেন, নির্মাণ বন্ধ রাখতে বলেছেন এবং বাড়িটি ভাঙার অর্ডারও দিয়েছেন। কিন্তু অভিযুক্তরা প্রভাব খাটিয়ে সেই অর্ডার অমান্য করে AMC-র বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছেন।
এই অবস্থায় নিজের ও ছেলের নিরাপত্তা নিয়ে ভীত অনিন্দিতা দেবী মুখ্যমন্ত্রী, মেয়র এবং প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার ও কঠোর আইনি পদক্ষেপের আবেদন জানিয়েছেন।








