এডিসি ভিলেজ কমিটি নির্বাচন: স্ট্রং রুম ও কাউন্টিং সেন্টার পরিদর্শন রাজ্য নির্বাচন কমিশনারের

প্রগতি ত্রিপুরা, ২৩ সেপ্টেম্বর, ২০২৬: আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এডিসি ভিলেজ কমিটি নির্বাচন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে খোয়াই জেলার বিভিন্ন ব্লকের নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখলেন রাজ্য নির্বাচন কমিশনার প্রদীপ কুমার চক্রবর্তী।

এদিন তিনি একাধিক ব্লকের স্ট্রং রুম, কাউন্টিং সেন্টার ও পুলিং স্টেশন পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন খোয়াই জেলার জেলাশাসক রজত পন্থ, অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ চক্রবর্তী, আরক্ষা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক এবং সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা।

এদিন প্রথমে রাজ্য নির্বাচন কমিশনার পদ্মবিল ব্লকের স্ট্রং রুম, কাউন্টিং সেন্টার ও একটি পুলিং স্টেশন পরিদর্শন করেন। পরে তুলাশিখর ব্লকের রিটার্নিং অফিসার বিশ্ব দেববর্মাকে সঙ্গে নিয়ে ভারত সর্দারপাড়া বিদ্যালয়ে তৈরি তুলাশিখর ব্লকের স্ট্রং রুম ও কাউন্টিং সেন্টার পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে রাজ্য নির্বাচন কমিশনার প্রদীপ কুমার চক্রবর্তী জানান, নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে খোয়াই জেলার প্রতিটি ব্লকের নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি তিনি জানান, জেলাশাসক রজত পন্থ নির্বাচন সংক্রান্ত বিষয়গুলিকে বিশেষ গুরুত্ব দিয়ে পরিচালনা করছেন।

নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা, স্ট্রং রুমের নিরাপত্তা এবং গণনা কেন্দ্রের পরিকাঠামোসহ বিভিন্ন বিষয়ও এদিন পরিদর্শনের মাধ্যমে খতিয়ে দেখা হয়।

Leave a Comment