যোগেন্দ্রনগরে ছিনতাই হওয়া স্বর্ণের চেইন উদ্ধার!

প্রগতি ত্রিপুরা, ১৬ সেপ্টেম্বর, ২০২৬: যোগেন্দ্রনগরে প্রাতঃভ্রমণে বের হওয়া এক মহিলার কাছ থেকে ছিনতাই হওয়া স্বর্ণের চেইন উদ্ধার করেছে পূর্ব থানার পুলিশ। ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

বাইক চুরি ও ছিনতাইয়ের সঙ্গে যুক্ত একটি চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে মূলহোতাসহ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে নেমে ধর্মনগরে ছিনতাই হওয়া একটি সোনার চেন উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সোনার মূল্য আনুমানিক দুই লক্ষ টাকার বেশি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

বুধবার পূর্ব থানার ওসিজানান, জিজ্ঞাসাবাদে জানা যায়, ছিনতাই করা চেইনটি গোল্ড লোনের কাছে বন্ধক রেখে ১ লক্ষ ২৮ হাজার টাকা নেওয়া হয়েছিল। পরে পুলিশ চেইনটি উদ্ধার করে। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ টাকা।

পুলিশ সূত্রে খবর, গত ১১ সেপ্টেম্বর ধর্মনগর এলাকায় একটি চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার তদন্তে নেমে পুলিশ চক্রটির বিষয়ে বেশ কিছু তথ্য জানতে পারে। এরপর বিশেষ অভিযান চালিয়ে চক্রের মূলহোতাসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়।

তদন্তকারীদের দাবি, ছিনতাই করা সোনার চেনটি ধর্মনগরের ‘মথুর ফাইন্যান্স’-এ বন্ধক রেখে ঋণ নেওয়া হয়েছিল। সেই অর্থ গুগল পে-র মাধ্যমে নিজেদের মধ্যে লেনদেন করা হয় বলে তদন্তে উঠে এসেছে।

পরবর্তীতে পুলিশ সংশ্লিষ্ট ফাইন্যান্স সংস্থায় অভিযান চালিয়ে বন্ধক রাখা সোনার চেনটি উদ্ধার করে। উদ্ধার হওয়া সোনার আনুমানিক মূল্য দুই লক্ষ টাকার বেশি বলে পুলিশ জানিয়েছে।

চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি বাইক চুরি ও ছিনতাইয়ের অন্যান্য ঘটনার সঙ্গে ধৃতদের কোনও যোগসূত্র রয়েছে কি না, সেই বিষয়েও তদন্ত চলছে।

পুজোর আগে ধর্মনগর-সহ বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক ঘটনা রুখতে পুলিশি নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Leave a Comment