অনলাইন ডেস্ক, ১৫ সেপ্টেম্বর, ২০২৬: প্রতিষ্ঠার চার দশক পূর্ণ করতে চলেছে ঐতিহ্যবাহী কমলপুর মহাবিদ্যালয়। ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত এই কলেজের গৌরবময় চল্লিশ বছর পূর্তি উপলক্ষে মহাবিদ্যালয় প্রাঙ্গণে আগামী ২৫ সেপ্টেম্বর এক বর্ণাঢ্য ও একদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে এখন থেকেই জোরকদমে চলছে প্রস্তুতি।
মঙ্গলবার এই উপলক্ষে কলেজের অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে অনুষ্ঠানের সম্পূর্ণ রূপরেখা তুলে ধরেন উদ্যোক্তারা।একনজরে ২৫ সেপ্টেম্বরের কর্মসূচি:বৃক্ষরোপণ: কলেজের ৪০ বছর পূর্তি উপলক্ষে প্রাঙ্গণে মোট ৪০টি নতুন গাছ রোপণ করা হবে।সংবর্ধনা জ্ঞাপন: এই মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষদের বিশেষ সম্মাননা প্রদান করা হবে।বিশেষ আকর্ষণ: আমন্ত্রিত প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে একটি প্রীতি সম্মেলন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিশিষ্ট অতিথিদের উপস্থিতি:আগামী ২৫ সেপ্টেম্বরের এই অনুষ্ঠানগুলির উদ্বোধন করবেন প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক মনোজ কান্তি দেব। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুরমা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ব্যক্তিবর্গ:এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কমলপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর পিনাকী পাল, অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের সভাপতি তথা আইনজীবী কেশব ভৌমিক, সম্পাদক আইনজীবী শ্যামল কান্তি পাল, যুগ্ম সম্পাদক বিভাস চক্রবর্তী।
এছাড়া উপস্থিত ছিলেন অনুষ্ঠানের কোঅর্ডিনেটর তথা অধ্যাপক ডক্টর স্বপন শর্মা এবং অধ্যাপিকা ডক্টর অপর্ণা দে।সাংবাদিক সম্মেলনে অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের সম্পাদক আইনজীবী শ্যামল কান্তি পাল এবং অধ্যক্ষ ডক্টর পিনাকী পাল মহাবিদ্যালয়ের এই ঐতিহাসিক মুহূর্তটিকে সফল করে তুলতে সকল প্রাক্তন ছাত্রছাত্রী ও এলাকার শিক্ষানুরাগী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন।








