মান্দাই ব্লকের ১৫টি ভিলেজ কমিটিতে ভোট ২৮ সেপ্টেম্বর, প্রস্তুতি নিয়ে জানালেন রিটার্নিং অফিসার

প্রগতি ত্রিপুরা , ১৩ সেপ্টেম্বর, ২০২৬: ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের (এডিসি) ভিলেজ কমিটি নির্বাচন আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে। এই নির্বাচনে বিরোধী সিপিআইএম সহ বিভিন্ন রাজনৈতিক দল ও নির্দল প্রার্থীরা লড়াইয়ের ময়দানে রয়েছেন। নমিনেশন পর্ব শেষ হওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মান্দাই ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার পূজন সেন জানান, আগামী ১৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টা থেকে প্রথম মক পোল অনুষ্ঠিত হবে এবং পোলিং পার্সোনেলদের জন্য বিশেষ খোরপোশের ব্যবস্থাও রাখা হয়েছে।

ভোটের পরিসংখ্যান ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়
মান্দাই ব্লকে মোট ২৬টি ভিলেজ কমিটি রয়েছে। এর মধ্যে ১৫টি ভিলেজ কমিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং বাকি ১১টিতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। নির্বাচনে স্বাধীন বা নির্দল প্রার্থীদের মধ্যে ২০ জন এখনও লড়াইয়ে টিকে রয়েছেন। এছাড়া বিজেপির ১১টি নমিনেশনের মধ্যে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। ১৫ সেপ্টেম্বরের এই মক পোলকে নির্বাচন প্রস্তুতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ বলে উল্লেখ করেছেন রিটার্নিং অফিসার।

Leave a Comment