শান্তিরবাজারে মুখোমুখি সংঘর্ষ দুই বোলেরোর!অল্পের জন্য প্রাণে বাঁচলেন দুই চালক

প্রগতি ত্রিপুরা, ০৮ সেপ্টেম্বর, ২০২৬: ও এন জিসি কোম্পানির গাড়িচালকের বেপরোয়া গতিবেগের কারণে দুর্ঘটনার কবলে পড়তে হয় বোলেরো পিক আপ গাড়ি। ঘটনা শান্তিরবাজারে। উল্লেখ্য মুখোমুখি সংঘর্ষ দুই বোলেরোর, অল্পের জন্য প্রাণে বাঁচলেন দুই চালক শান্তিরবাজারে বড়সড় দুর্ঘটনা! অল্পের জন্য প্রাণে বাঁচলেন দুই গাড়ির চালক! মুহূর্তে রাস্তায় তীব্র যানজট!ঘটনাটি ঘটেছে শান্তিরবাজার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন এলাকায়। একটি ONGC-তে কর্মরত বোলেরো গাড়ি, যার নম্বর TR01 H4410, এবং অপর একটি বোলেরো পিকআপ গাড়ি, যার নম্বর TR03 C1593, একে অপরের মুখোমুখি সংঘর্ষ হয়।সংঘর্ষ এতটাই জোরে ছিল যে দুটি গাড়িই দুমড়ে মুচড়ে যায়।

তবে ভাগ্যক্রমে দুই গাড়ির চালকই প্রাণে বেঁচে যান। দুর্ঘটনার পর পরই রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, আটকে পড়ে বহু গাড়ি।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শান্তিরবাজার থানার পুলিশ। পুলিশ এসে দ্রুত যানজট মুক্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।প্রাথমিকভাবে জানা গেছে, ওভারস্পিডের কারণেই এই দুর্ঘটনা। পরে রাস্তার পাশের সিসি ক্যামেরা ফুটেজ দেখে পুলিশ নিশ্চিত হয়, দোষ ছিল দুই গাড়ির চালকেরই।

Leave a Comment