সোনামুড়ায় ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১, অভিযুক্তকে আদালতে পেশ করল পুলিশ

প্রগতি ত্রিপুরা, ০৫ সেপ্টেম্বর, ২০২৬: সোনামুড়া থানা এলাকায় এক মহিলাকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত অভিযুক্তকে উদ্ধার ও জিজ্ঞাসাবাদের পর আদালতের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, শেষ রাতে সোনামুড়া থানায় একটি লিখিত অভিযোগ জমা পড়ে। অভিযোগে প্রকাশ, গত ২৬ আগস্ট বিকেল চারটা নাগাদ ভুক্তভোগী মহিলার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করে অভিযুক্ত ব্যক্তি। অভিযোগ পাওয়ার পর সোনামুড়া থানার পুলিশ ঘটনার তদন্তে নামে এবং দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে।

আজ অভিযুক্তকে মহামান্য আদালতে পাঠানো হচ্ছে। পাশাপাশি এই ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ বা অন্য কোনো ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ মদত রয়েছে কি না, সে বিষয়েও বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

Leave a Comment