এডিসি দিবস উদযাপনের মঞ্চে বামুটিয়ায় ৬ পরিবারের ২০ ভোটার কংগ্রেসে শামিল

প্রগতি ত্রিপুরা, ২৩ আগস্ট, ২০২৬: এডিসি (TTAADC) দিবস উদযাপনের দিনেই বামুটিয়া বিধানসভা এলাকায় রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তনের বার্তা মিলল।

রবিবার ২৩ আগস্ট রাজ্যব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে বামুটিয়া ব্লক কংগ্রেসের উদ্যোগে কালী বাজার এলাকায় মর্যাদার সঙ্গে উদযাপিত হয় টি.টি.এ.এ.ডি.সি দিবস।

এই কর্মসূচির মাঝেই এক ঘরোয়া সভার মাধ্যমে বিভিন্ন দল ছেড়ে ৬টি পরিবারের ২০ জন ভোটার আনুষ্ঠানিকভাবে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের পশ্চিম জেলা কমিটির সভাপতি তন্ময় রায়, সম্পাদক সুজিত পাল, মহিলা কংগ্রেসের সদর জেলা কমিটির সভানেত্রী, বামুটিয়া ব্লক কংগ্রেস সভাপতি রতন রায়, যুব কংগ্রেস সভাপতি বিপ্লব বিশ্বাস এবং এন.এস.ইউ.আই (NSUI) রাজ্য সভাপতি আমির হোসেইনসহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব।

সভা চলাকালীন বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতৃত্ব এডিসি গঠনে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ঐতিহাসিক অবদান ও রাজনৈতিক ভূমিকার কথা বিশদে তুলে ধরেন। নতুন যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে নেতৃত্ব জানান, সাধারণ মানুষের অধিকার রক্ষা ও উন্নয়নের স্বার্থেই এই যোগদান।

পরবর্তীতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করার পাশাপাশি সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন উপস্থিত শীর্ষ নেতৃবৃন্দ।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী