মুঙ্গিয়াকামিতে ২৯ কেজি শুকনো গাঁজাসহ দুইজন আটক!

অনলাইন ডেস্ক, ২২ আগস্ট, ২০২৬: গোপন সংবাদের ভিত্তিতে মুঙ্গিয়াকামি রেল স্টেশন রোডে পুলিশের অভিযান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শুকনো গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করল মুঙ্গিয়াকামি থানার পুলিশ। শুক্রবার রাতে মুঙ্গিয়াকামি রেল স্টেশন রোড এলাকায় এই অভিযান চালানো হয়। পুলিশের এই সাফল্যে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মুঙ্গিয়াকামি থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে, দুই ব্যক্তি বিপুল পরিমাণ নিষিদ্ধ গাঁজা নিয়ে মুঙ্গিয়াকামি রেল স্টেশন রোড দিয়ে যাতায়াত করছে। সেই খবরের ভিত্তিতে থানার পুলিশ দ্রুত অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা দুই ব্যক্তিকে আটক করে পুলিশ।

পরে আটক ব্যক্তিদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালানো হলে তার ভিতরে লুকিয়ে রাখা শুকনো গাঁজা উদ্ধার হয়। পুলিশি তল্লাশিতে মোট ২৯ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় চার লক্ষাধিক টাকা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর।

এই অভিযানে নেতৃত্ব দেন মুঙ্গিয়াকামি থানার এসআই রজত মনি জমাতিয়া। তাঁর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সাফল্য পায়।

আটক দুই ব্যক্তিকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার হওয়া গাঁজা কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে। বিশেষ করে গাঁজা পাচার ও মাদকদ্রব্যের অবৈধ কারবারের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী