এডিসি সদর খুমলুং এ বিজেপি পার্টি অফিসে দুষ্কৃতীদের হামলা,ভাংচুর

প্রগতি ত্রিপুরা, ২২ আগস্ট, ২০২৬: ভিসি নির্বচনে শাসক জোটের দুই বড় দল বিজেপি এবং তিপ্রা মথা দলের এডিসিতে জোটের জট এখনো কাটেনি। উভই দলেরই চলছে দিল্লি দৌড়ঝাঁপ,দফায় দফায় বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক।

তারই মধ্যে আজ প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতীরা হামলা চালায় রাঁধাপুর থানাধীন এডিসি সদর খুমলুং স্থিত বিজেপি কার্যালয়ে।এই হামলায় ১২ টি বাইক ও ২ টি গাড়ি ভাঙচুর করে দুষ্কৃতীরা। যদিও এখনও হতাহতের কোনো তথ্য এই।তবে অভিযোগ এডিসির ক্ষমতাসীন দল তিপ্রা মথা দলের দিকে।

এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।মোতায়েন করা হয়েছে বিশাল নিরাপত্তা ব্যবস্থা।
​খুমুলুঙের স্থানীয় বিজেপি দলীয় কার্যালয়ে একদল দুষ্কৃতী অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও তছনছ করেছে।

এই ঘটনার খবর পেয়ে স্থানীয় দলীয় নেতৃত্ব অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছান এবং ধ্বংসস্তূপ পরিদর্শন করেন।
​ঘটনার বিবরণ দিতে গিয়ে স্থানীয় বিজেপির এক দায়িত্বশীল নেতা জানান, দুপুর প্রায় ২:৩০ থেকে ৩:০০ টার মধ্যে যখন কার্যালয়ে দলীয় বৈঠক সবে শুরু হয়েছিল, ঠিক তখনই ৩০ থেকে ৩৫ জনের একটি দুষ্কৃতী দল এসে হঠাৎ আক্রমণ চালায়।

এই ভাঙচুরের ফলে কয়েক লক্ষ টাকার আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জামের ব্যাপক ক্ষতি হয়েছে বলে তিনি জানান। তিনি আরও বলেন, খুমুলুঙ এলাকা এতদিন অত্যন্ত শান্তিপূর্ণ ছিল এবং দলীয় কর্মীরা সেখানে সাধারণ মানুষের সেবা ও এলাকার উন্নয়নে কাজ করছিলেন।

একটি শান্তিপূর্ণ পরিবেশে এই ধরনের হিংসাত্মক হামলা চালিয়ে স্থানীয় মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করা হয়েছে। রাজ্য সরকার ও প্রশাসনের যৌথ উদ্যোগে যখন এলাকায় শান্তি ও উন্নয়ন বজায় রাখার কাজ চলছে, তখন এই ধরনের আক্রমণ অত্যন্ত নিন্দনীয়।

​দলীয় নেতৃবৃন্দ পুলিশ ও প্রশাসনের কাছে দ্রুত এই ঘটনায় যুক্ত অপরাধীদের গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন। পাশাপাশি, এলাকার সাধারণ মানুষ ও দলীয় কর্মী-সমর্থকদের শান্ত থাকার এবং কোনো উসকানিতে কান না দিয়ে শান্তি বজায় রাখার আকুল আবেদন জানানো হয়েছে।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী