প্রগতি ত্রিপুরা, ২২ আগস্ট, ২০২৬: চড়িলাম এলাকায় ঝুলন যাত্রা কে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে শুক্রবার রাতে গোটা বাজারে।
অভিযুক্ত ভন্ড সাধু হিসেবে পরিচিত অভিযুক্ত জয়ন্ত দত্ত ওরফে জনার্দন গোবিন্দ দাস বাবার নাম অনিল দত্ত বিশালগড় থানা পুলিশ হাতে তুলে দিল চড়িলাম বাজার ব্যবসায়ী সহ উৎসব কমিটি।
জানাযায় প্রত্যেক বছর ন্যায় এ বছরও চড়িলাম বাজার সংলগ্ন এলাকায় বাজার ব্যবসায়ী সহ এলাকাবাসী মিলে ঝুলন যাত্রার আয়োজন করা হয়েছে। হঠাৎ করে সেই ঝুলন যাত্রায় এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেন নিজের জন্মদাত্রী মায়ের উপর অত্যাচারী ভন্ড সাধু জয়ন্ত দত্ত ওরফে জনার্দন গোবিন্দ দাস।
ঝুলন যাত্রার নাম করে একাধিক মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ এই ভন্ড সাধুর বিরুদ্ধে। এলাকাবাসীদের দাবি তাদের সঙ্গে সে ঝুলন যাত্রায় যেন কোনরকম বিশৃঙ্খলা তৈরি না করে এলাকাবাসী বিনম্রভাবে সেই সাধুকে জানান কিন্তু সেই ভন্ড সাধু সকলকে উপেক্ষা করে নিজের মর্জিমাফিক এলাকায় ঝুলন যাত্রা আয়োজকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন।
একটা সময় পরিস্থিতি ভয়ঙ্কর রূপ ধারণ করে,ঠিক সেই সময়ই এলাকাবাসীর মিলিতভাবে খবর দেয় বিশালগড় থানায়। বিশালগড় থানার পুলিশ সেই সাধুকে উত্তেজিত এলাকাবাসীর কবল থেকে বিশালগড় থানায় নিয়ে আসেন। পূর্বেও একাধিক অভিযোগ রয়েছে এই ভন্ড সাধুর বিরুদ্ধে ।
একসাথে তিন তিনটি বিবাহ করে জন্মদাত্রী মায়ের সাথেও বিভিন্ন খারাপ আচরণের অভিযোগ রয়েছে। চড়িলামে যখন কোন ধর্মীয় অনুষ্ঠান হয় ঠিক তখনই সে চড়িলাম এসে একাধিক বিশৃঙ্খলা সৃষ্টি করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
বৃহস্পতিবার সমস্ত ব্যবসায়ী সহ এলাকাবাসী সে ভন্ড সাধুকে তুলে দেয় বিশালগড় থানা পুলিশের হাতে। স্থানীয়দের অভিযোগ সনাতনী ধর্মীয় আচার বিধিকে কলঙ্কিত করার জন্য ভন্ড সাধুর এই প্রচেষ্টা,তাই পুলিশ প্রশাসন যেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে।








