স্বচ্ছ শহর গড়তে উদ্যোগী শান্তিরবাজার পৌর পরিষদ

প্রগতি ত্রিপুরা, ২১ আগস্ট, ২০২৬: স্বচ্ছ ও পরিচ্ছন্ন শহর গড়তে আরও এক ধাপ এগোল শান্তিরবাজার পৌর পরিষদ। স্বচ্ছ ভারত মিশনের লক্ষ্যকে সামনে রেখে শহরকে আবর্জনামুক্ত করার উদ্যোগ নিয়েছে পুর পরিষদ।এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার শান্তিরবাজার পৌর পরিষদের ১৩, ১৪ এবং ১৫ নম্বর ওয়ার্ডের প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে বর্জ্য সংগ্রহের বালতি বিতরণ করা হয়।

পৌর পরিষদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করা হয়।পৌর পরিষদ সূত্রে জানা গেছে, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহার দেখানো পথে “স্বচ্ছ ভারত, স্বচ্ছ ত্রিপুরা এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত” গড়ার অঙ্গীকার নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিনের এই বালতি বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শান্তিরবাজার পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, পৌর পরিষদের ডেপুটি CEO পবিত্র দাস সহ অন্যান্য আধিকারিক ও কর্মীরা।পৌর পরিষদের এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানিয়েছেন, এখন থেকে আর যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা হবে না। নির্দিষ্ট বালতিতেই ময়লা ফেলে এলাকাকে পরিষ্কার ও দূষণমুক্ত রাখার অঙ্গীকার করেছেন তারা।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী