প্রগতি ত্রিপুরা,১৭ আগস্ট, ২০২৬: আগরতলার জয়নগর যুবসমাজ ক্লাব সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি বাইকের মধ্যে ঘটে যাওয়া এই মারাত্মক সংঘর্ষে ২ জন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, অত্যন্ত দ্রুত গতিতে আসা একটি বাইক দাঁড়িয়ে থাকা অন্য একটি বাইকে সজোরে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই দুজন গুরুতর আহত হয়। সুজিত দাস (৪২) তিনি রাস্তায় বাইক থামিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় দুর্ঘটনার শিকার হন। তাঁর বাড়ি ভট্টপুকুর এলাকায়। অন্য আহত ব্যাক্তি আয়ুব মিয়া (১৯)। অভিযোগ তীব্র গতিতে বাইক চালিয়ে তিনিই এই দুর্ঘটনা ঘটান। তাঁর বাড়ি সোনামুড়া এলাকায় বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে আগরতলা অগ্নি নির্বাপক দপ্তরের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।








