৭ দিন ব্যাপী ডন বস্কো গট ট্যালেন্ট সমাপ্তি শংসাপত্র পত্র বিতরণের মধ্য দিয়ে,উপস্থিত বিধায়ক বিশ্বজিৎ কলই।

প্রগতি ত্রিপুরা, ১৪ আগস্ট, ২০২৬: জম্পুইজলার নবসর্দার এলাকা স্থিত ডন বসকো স্কুলে দেশের ৮০ তম স্বাধীনতা দিবস এবং সেন জন’স অর্থাৎ ডন বসকোর জন্মদিন উৎযাপন উপলক্ষ্যে ৭ দিন ব্যাপী ডন বসকো গট ট্যালেন্ট কর্মসূচির আয়োজন করা হয়।

শুক্রবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই কর্মসূচির শুভ সমাপ্তি ঘটে।সমাপ্তি অনুষ্ঠানে মুখ্য অথিতি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক বিশ্বজিৎ কলই,উপস্থিত ছিলেন ডন বসকো নবসর্দার স্কুলের প্রিন্সিপল ফাদার জুয়েল এক্কা সহ শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী ও প্রতিযোগীরা।

নাচ,গান,অঙ্কন সহ বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করে যারা নিজেদের বুদ্ধিমত্তায় ব্যতিক্রমী এবং বিশেষ স্থান অর্জন করেন তাদের সংশাপুত্র তুলে দেওয়া হয়।

এই সময় অনুষ্ঠানের মুখ্য অথিতি স্থানীয় বিধায়ক বিশ্বজিৎ কলই উনার বক্তব্যে ছাত্র ছাত্রীদের পরামর্শ দেন এবং বলেন মানুষ যা চিন্তা করে তাই হয়,তাই এখন থেকেই চিন্তা করতে হবে তোমরা কি হতে চাও কারণ তোমরাই ভবিষ্যৎ পাশাপাশি ড্রাগসের নেশার বিরুদ্ধে ছাত্র ছাত্রীদের সচেতনতামূলক বার্তা দেন।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী