খোয়াই জেলা হাসপাতালে সান্ধ্যকালীন ওপিডি পরিষেবা চালু

অনলাইন ডেস্ক, ১৩ আগস্ট, ২০২৬: খোয়াই জেলা হাসপাতালে গত ১১ আগস্ট থেকে সান্ধ্যকালীন ওপিডি পরিষেবা চালু করা হয়েছে। জেলা স্বাস্থ্য কার্যালয়ের উদ্যোগে সপ্তাহে তিন দিন এই বিশেষ সান্ধ্যকালীন বহির্বিভাগীয় চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে। নির্ধারিত সূচি অনুযায়ী, প্রতি মঙ্গলবার অস্থি বিশেষজ্ঞ, বৃহস্পতিবার শিশু বিশেষজ্ঞ এবং শনিবার মেডিসিন বিশেষজ্ঞ রোগীদের চিকিৎসা পরিষেবা প্রদান করবেন। সান্ধ্যকালীন ওপিডি পরিষেবা চালুর ফলে কর্মজীবী মানুষসহ দিনে হাসপাতালে আসতে অসুবিধা হয় এমন রোগীর বিশেষভাবে উপকৃত হবেন।

একই সঙ্গে জেলা হাপাতালের বহির্বিভাগীয় চিকিৎসা পরিষেবার পরিধি আরও বৃদ্ধি পাবে এবং বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়া সহজ হবে। এ বিষয়ে খোয়াই জেলা হাসপাতালের মেডিকেল সুপার জানান, সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবাকে আরও নাগালের মধ্যে নিয়ে আসার লক্ষ্যেই সান্ধ্যকালীন ওপিডি পরিষেবা চালু করা হয়েছে। নির্ধারিত দিনে সংশ্লিষ্ট বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগীদের চিকিৎসা ও পরামর্শ প্রদান করবেন। এই পরিষেবার মাধ্যমে খোয়াই জেলার মানুষ আরও উন্নত ও সময়োপযোগী বিশেষজ্ঞ চিকিৎসা পরিষেবা গ্রহণের সুযোগ পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। খোয়াই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী