রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাতে নব নিযুক্ত টিসিএস আধিকারিকগণ

অনলাইন ডেস্ক,১১ আগস্ট, ২০২৬: আজ সকালে লোক ভবনে নবনিযুক্ত ত্রিপুরা সিভিল সার্ভিস (TCS)-এর আধিকারিকগণ রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সৌজন্য সাক্ষাৎকালে রাজ্যপাল নবনিযুক্ত আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের সঙ্গে তাঁর অভিজ্ঞতা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি ভাগ করে নেন। তিনি প্রশিক্ষণরত আধিকারিকদের নিষ্ঠা, সততা এবং জনসেবার প্রতি দৃঢ় অঙ্গীকারের সঙ্গে তাঁদের দায়িত্ব পালন করার আহ্বান জানান।

রাজ্যপাল তরুণ আধিকারিকদের তাঁদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা বজায় রাখতে এবং সরকারি কর্মচারি হিসেবে জনগণের কল্যাণে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ থাকার জন্য উৎসাহিত করেন। সাক্ষাৎকালে সাধারণ প্রশাসন ও কর্মী প্রশিক্ষণ দপ্তরের সচিব অপূর্ব রায়, রাজ্যপালের সচিব ইউ. কে. চাকমা এবং ড. এলিজাবেথ এল. সাংলিয়ানা-ও উপস্থিত ছিলেন। লোকভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী