প্রগতি ত্রিপুরা, ৮ আগস্ট, ২০২৬: রাজ্যে আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। এই নির্বাচনকে পাখির চোখ করে দলের অবস্থান সুদৃঢ় করতে এবং নির্বাচনী কৌশল চূড়ান্ত করতে শাসকদলের এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো।
মুখ্যমন্ত্রী দিল্লি থেকে ফিরে এসে এডিসি নির্বাচনের বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, “আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখা আমাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দলের অবস্থান, কৌশলগত দিক এবং আগামীর দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা সঠিক সময়ে নির্বাচনী প্রস্তুতির সব বিষয় প্রকাশ্যে আনব।”
তিপ্র মোথার সঙ্গে আসন সমঝোতা বা যৌথভাবে নির্বাচনে লড়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, সর্বস্তরের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে এবং বিষয়টি চূড়ান্ত রূপ পেলে দলগতভাবে তা জানানো হবে। দ্রুতই সমস্ত জল্পনার অবসান ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
“বৈঠক হয়েছে, আপনারা ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতেও তা দেখেছেন। আসন্ন দিনে যে ভিলেজ কাউন্সিল (VC) নির্বাচন হতে যাচ্ছে, সে বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। আমাদের কৌশলগত দিক এবং আমাদের পজিশন কোন জায়গায় আছে—সেসব বিষয়ে বিস্তার আলোচনা হয়েছে।
খুব শীঘ্রই এই আলোচনার মূল সিদ্ধান্ত আপনারা জানতে পারবেন। চূড়ান্ত রূপ না পাওয়া পর্যন্ত এই মুহূর্তে আগ বাড়িয়ে কিছু বলা সম্ভব নয়। আলোচনার প্রক্রিয়াটি পূর্ণতা পেলেই দল তা আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করবে।”








