ব ব্যাংকে ছাদের অংশ ভেঙে আহত একাধিক গ্রাহক! হাসপাতালে চিকিৎসাধীন; সাংবাদিকদের হুমকির অভিযোগ

প্রগতি ত্রিপুরা, ০৩ আগস্ট, ২০২৬: উত্তর ত্রিপুরার ধর্মনগর ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংকে সোমবার হঠাৎ ছাদের একটি অংশ ভেঙে পড়ে একাধিক গ্রাহক আহত হন। ঘটনায় ব্যাংকের ভেতরে আতঙ্কের সৃষ্টি হয়। আহতদের দ্রুত উদ্ধার করে ব্যাংক কর্তৃপক্ষের উদ্যোগে ধর্মনগর জেলা হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে।

ঘটনার পর ত্রিপুরা স্টেট কোপারেটিভ ব্যাংকের শাখা ব্যবস্থাপক সংবাদমাধ্যমকে জানান, ভবনটির বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এ বিষয়ে ভবনের মালিক বিকাশ পালকে একাধিকবার মেরামতের অনুরোধ জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে তাঁর দাবি।

এদিকে, ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে ভবনের মালিক বিকাশ পালের বিরুদ্ধে সাংবাদিকদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার পর ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা ও ভবনের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে। আহতদের চিকিৎসা অব্যাহত রয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ এবং প্রয়োজনীয় তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী