ছাত্রী নিবাসের চাল-মাংস চুরির অভিযোগ, আবাসিক ছাত্রীদের হাতে আটক তিন মহিলা পাচক

অনলাইন ডেস্ক, ২ অগাস্ট, ২০২৬: রাজ্যের অনগ্রসর অংশের ছাত্রীদের পঠন-পাঠনের সুবিধার্থে প্রস্তুত করা জগন্নাথ বাড়ি সংলগ্ন ‘ডঃ বি.আর আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে’ রান্নার সামগ্রী সরাবার অভিযোগ উঠল দায়িত্বপ্রাপ্ত রানিয়ীদের বিরুদ্ধে। দীর্ঘদিনের সন্দেহের ওপর ভিত্তি করে রবিবার হাতেনাতে তিন রানিয়ীকে আটক করেন আবাসিক ছাত্রীরা।

স্থানীয় সূত্রে খবর, সরকার থেকে প্রতি মাসে এই হোস্টেলের আবাসিকদের খাদ্যসামগ্রী ও আনুষঙ্গিক খরচ বরাদ্দ করা হয়। রান্নার কাজে নিযুক্ত রয়েছেন চারজন মহিলা কর্মী, যাঁদের নির্ধারিত মজুরি মেটায় সংশ্লিষ্ট দপ্তর। তবে বেশ কিছুদিন ধরেই খাবারে ঘাটতি দেখতে পাওয়ায় বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন আবাসিকরা। এ নিয়ে প্রশ্ন করা হলে রাঁধুনিদের দাবি ছিল, পরিচালনার দায়িত্বে থাকা কর্তৃপক্ষের কাছ থেকেই নাকি পর্যাপ্ত কাঁচামাল মিলছে না।

কিন্তু রাঁধুনিদের আচার-আচরণে সন্দেহ বাড়ায় তাঁদের ওপর নজর রাখা শুরু করেন ছাত্রীরা। রবিবার রান্নার কাজ শেষে রাঁধুনিরা ব্যাগ নিয়ে বের হতে গেলে তাঁদের পথ আটকানো হয়। তল্লাশির মুখে পড়ার আগে এক কর্মী সেখান থেকে পালিয়ে গেলেও বাকি তিনজনকে আটক করেন ছাত্রীরা। জোড়পূর্বক তল্লাশি চালাতেই রাঁধুনিদের ব্যাগ থেকে চাল, ডাল, তেল, তরিতরকারি এবং কাঁচা ও রান্না করা মাংস উদ্ধার হয়।
ঘটনার পর সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ উগরে দেন ছাত্রীরা। ছাত্রীদের দাবি, তাঁদের বরাদ্দের খাদ্য সামগ্রী আত্মসাৎ করার অভিযোগে অভিযুক্ত রানিয়ীদের অবিলম্বে কাজ থেকে বরখাস্ত করতে হবে।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী