কের পূজা উপলক্ষে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

অনলাইন ডেস্ক, ২ অগাস্ট, ২০২৬: রাজ্যের ঐতিহ্যবাহী কের পূজা উপলক্ষে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ‘কের পূজা আমাদের রাজ্যের জনজাতিদের চিরন্তন সংস্কৃতি, ঐতিহ্য ও আধ্যাত্মিক বিশ্বাসের ধারক ও বাহক।

রাজন্য আমল থেকে প্রচলিত এই পূজা আজও গভীর শ্রদ্ধা, নিষ্ঠা এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়। এই পবিত্র উৎসব শান্তি, সম্প্রীতি, ঐক্য এবং সর্বজনের মঙ্গল ও কল্যাণের বার্তা বহন করে।’ কের পূজা উপলক্ষে মুখ্যমন্ত্রী রাজ্যের সকল অংশের জনগণের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী