প্রগতি ত্রিপুরা, ২৮ জুলাই, ২০২৬: আগরতলার মহারাজা বীর বিক্রম (MBB) বিমানবন্দর থেকে অবৈধভাবে প্রবেশ করা ৩ জন বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করেছে ত্রিপুরা পুলিশ।
বিমানবন্দর কর্মীদের সহযোগিতায় চালিয়ে এই সাফল্য অর্জন করে পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, মহারাজা বীর বিক্রম (MBB) বিমানবন্দর, আগরতলা থেকে ১ জন পুরুষ ও ২ জন মহিলা সহ মোট ৩ জনকেআটক করা হয়। আটক ধৃতদের বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম ও ফরিদপুর জেলায়।
ত্রিপুরা সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করে আকাশপথে পশ্চিমবঙ্গে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। “গোপন সূত্রে খবর পেয়ে বিমানবন্দর কর্মীদের সহায়তায় তাদের আটক করা হয়। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।








