প্রগতি ত্রিপুরা, ২৫ জুলাই, ২০২৬: ত্রিপুরা রাজ্যের একটি অন্যতম উৎসব হলো ৭ দিন ব্যাপী খার্চি পূজা এবং পূজাকে কেন্দ্র করে মেলার।এই খার্চি পূজার একটি অন্যতম রীতি হলো কুমার পূজা,প্রতিবছর জগতের কল্যাণ কামনা করে খার্চি পূজার সময় পুরাতন আগরতলা স্থিত ১৪ দেবতা মন্দিরে কুমার পূজায় সামিল হয় শান্তি কালী সেবাশ্রম অল ত্রিপুরা কমিটি।
শান্তি কালী সেবাশ্রম অল ত্রিপুরা কমিটি ১৯৯৭ সাল থেকে ২০২৬ পর্যন্ত ২৯ বছর যাবত ধারাবাহিকভাবে এই কুমার পূজা করে আসছেন।এই কুমার পূজা সহ পূজার যত আয়োজন রয়েছে সবকিছুই কুমার অর্থাৎ অবিবাহিত যুবকদের দ্বারা সম্পন্ন করা হয়।এই বছর চৌদ্দ দেবতা মন্দিরে খার্চি পূজা উপলক্ষে শান্তি কালী সেবাশ্রম অল ত্রিপুরা কমিটির কুমার পূজায় এবছর ২১ জন কুমার অংশ নেন।
এই কুমার পূজার ইতিহাস,ঐতিহ্য,রীতিনীতি নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন পুরাতন আগরতলা স্থিত চৌদ্দ দেবতা মন্দিরে শান্তি কালী সেবাশ্রমের মহারাজ।এই সময় উপস্থিত ছিলেন শান্তি কালী সেবাশ্রম অল ত্রিপুরা কমিটি,মহারাজ, ত্রিপুর ক্ষত্রিয় সমাজের সভাপতি,সম্পাদক,সহ অন্যান্য সদস্যরা এবং পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল।








