প্রগতি ত্রিপুরা, ২৩ জুলাই, ২০২৬: মাতৃস্বাস্থ্য সুরক্ষায় এক অনন্য উদ্যোগ নেওয়া হলো আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। রোটারি ক্লাব অব আগরতলা সিটির সক্রিয় সহযোগিতায় স্বাস্থ্যকেন্দ্র চত্বরে সাফল্যমণ্ডিতভাবে পালিত হলো ‘প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান’ (PMSMA)। বৃহস্পতিবার (২৩ জুলাই) আয়োজিত এই বিশেষ শিবিরে গর্ভবতী নারীদের জন্য নিখরচায় নানা স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ দেন বিশিষ্ট চিকিৎসকেরা। শিবিরের দায়িত্বে ছিলেন:
ডাঃ পূর্ণিমা দেবনাথ, ডাঃ অনন্যা দাস, ডাঃ অশোক মজুমদার, ডাঃ সঞ্জীব দেববর্মা, ডাঃ অমিতাভ বৈদ্য, যেসব পরিষেবা পেলেন গর্ভবতী মায়েরা
শিবিরে আগত মায়েদের স্বাস্থ্য সুরক্ষায় একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়: বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে মায়েদের সার্বিক প্রসবপূর্ব শারীরিক পরীক্ষা (Antenatal Care) করা হয়।
প্রয়োজনীয় সব ধরণের প্যাথলজিক্যাল বা ল্যাবরেটরি পরীক্ষা সম্পূর্ণ নিখরচায় করে দেওয়া হয়। গর্ভকালীন পুষ্টি নিশ্চিত করতে ‘সুরক্ষিত মাতৃত্ব আশ্বাস (সুমন)’ প্রকল্পের অধীনে মায়েদের হাতে পুষ্টিকর খাবারের ঝুড়ি তুলে দেওয়া হয়। স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানা গেছে, এই বিশেষ ক্যাম্প থেকে মোট ৪০ জন গর্ভবতী মা সরাসরি চিকিৎসা ও অন্যান্য সুবিধা গ্রহণ করেছেন। আয়োজকদের মতে, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সকল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিক প্রচেষ্টায় অনুষ্ঠানটি সার্বিকভাবে সফল হয়েছে।








