ধর্মনগরে উদ্ধার ব্যক্তির ঝুলন্ত দেহ, এলাকায় তীব্র চাঞ্চল্য

প্রগতি ত্রিপুরা, ২৩ জুলাই, ২০২৬: ​ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার পশ্চিম রাধাপুর এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চরম চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃত ব্যক্তির নাম সুদীপ নাথ। প্রাথমিকভাবে দীর্ঘদিনের পারিবারিক অশান্তি ও মানসিক মানসিক চাপের জেরেই তিনি এই চরম পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে পশ্চিম রাধাপুর এলাকায় সুদীপবাবুর নিজের বাড়ি থেকেই তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান স্বজন ও প্রতিবেশীরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ধর্মনগর থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার পেছনে ঠিক কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে মৃত ব্যক্তি বেশ কিছুদিন ধরে তীব্র পারিবারিক কলহে ভুগছিলেন।

ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর এবং পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শেষে মৃত্যুর প্রকৃত সত্য সামনে আসবে বলে পুলিশ জানিয়েছে। এই আকস্মিক ও হৃদয়বিদারক ঘটনায় গোটা পশ্চিম রাধাপুর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা এমন মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী