প্রগতি ত্রিপুরা, ২২ জুলাই, ২০২৬: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আগরতলায় সার্কিট হাউস সংলগ্ন এলাকায় টানা তৃতীয় দিনের ধারাবাহিকতায় বিক্ষোভে সামিল হল একদল ছাত্রছাত্রী। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং সমাজকর্মী সোনম ওয়াংচুকের ইস্যুতে হাতে বিভিন্ন দাবি-সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে তারা।
আজ এই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে আজ এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। মোতায়েন করা হয় কাঁদানে গ্যাসের সেল-সহ দাঙ্গা মোকাবিলার সরঞ্জাম। তবে আজ কঠোর নিরাপত্তা বাহিনীর ও কড়া নজরদারির মধ্যেই শান্তিপূর্ণভাবে দিনের কর্মসূচি শেষ হয়। এই আন্দোলনকে ঘিরে রাজনৈতিক মহলেও নানা জল্পনা ও আলোচনা শুরু হয়েছে। তবে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দেন, তাঁদের কর্মসূচির সঙ্গে কোনও রাজনৈতিক দলের প্রত্যক্ষ যোগ নেই।








