বৃষ্টিতে ভিজতে হয় চড়িলাম রংমালা স্কুলের ছাত্র ছাত্রীদের !

প্রগতি ত্রিপুরা, ২১ জুলাই, ২০২৬: দীর্ঘদিন যাবত বিদ্যালয়ের টিনের চাল ফুটো হয়ে আছে। সারাই এর অভাবে বৃষ্টি এলেই জলে ভেসে যাচ্ছে ক্লাসরুম। পঠন পাঠনে তীব্র সমস্যা পোহাতে হচ্ছে কোমলমতি জনজাতি শিশুদের। নজর নেই এলাকার বিধায়কের। ঘটনা চড়িলাম বিধানসভার জনজাতি অধ্যুষিত রংমালা আর এস কলোনি জেবি স্কুলে।

পানীয় জল, রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে প্রায় সব বিষয়েই চরম জনদুর্ভোগের শিকার জনজাতি সংরক্ষিত চড়িলাম বিধানসভার বিভিন্ন এলাকার জনগণ।

বিদ্যালয়ের ক্লাস রুম থেকে শুরু করে টিচার্স রুম সব কক্ষই সামান্য বৃষ্টি এলেই জলে ভেসে যাচ্ছে। দীর্ঘদিন যাবত এলাকার বিধায়ক সুবোধ দেববর্মাকে জানিয়েও কোন কাজ হয়নি বলে অভিযোগ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় দেববর্মা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করেন, গত দু’বছর যাবত তিনি স্কুলের দায়িত্বে রয়েছেন। এর বহুদিন আগে থেকেই স্কুলটি পরিকাঠামোর অভাবে ধুকছে। ফলে এলাকার ছাত্রছাত্রীরা এই স্কুলে শিক্ষা গ্রহণে অনাগ্রহী। বর্তমানে স্কুলটির ছাত্র-ছাত্রীর সংখ্যা মাত্র পাঁচ জন।

স্কুলে নেই বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, নেই পাকা বাউন্ডারি প্রাচীর, নেই শৌচাগার। স্কুলের ভেতরে সামান্য বৃষ্টি এলেই জল পড়ছে। চালের টিন গুলো ফুটো হয়ে আছে। দীর্ঘদিন যাবত এলাকার ভিসির পরিচালন কমিটি, এলাকার ভিডিও, বিদ্যালয় পরিদর্শক এবং বিধায়ককে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি।

ফলে দিনের পর দিন স্কুলে ছাত্র-ছাত্রীদের সংখ্যা একেবারে নগণ্য হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় স্কুলটির অস্তিত্ব রক্ষার্থে অবিলম্বে স্কুলের পরিকাঠামোর উন্নয়ন অত্যন্ত জরুরি। যদিও এই সকল বিষয়গুলো নতুন কিছু নয়। চড়িলাম বিধানসভার কোথায় কি সমস্যা রয়েছে তা নখ-দর্পণে রয়েছে এলাকার বিধায়ক সুবোধ দেববর্মার।

এই সমস্যাগুলো সমাধান করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েই ২০২৩ বিধানসভা নির্বাচনে নির্বাচিত হয়ে বিধায়ক হয়েছেন তিনি। কিন্তু ভোট পেরোতেই যে বিধায়ক বাবু জনজাতিদের সমস্যা ভুলে যাবেন তখন বোধহয় গুণক্ষরেও আন্দাজ পারেননি সহজ-সরল জনজাতি মানুষগুলো।

ফলে দিনের পর দিন স্থানীয় বিধায়ক সুবোধ দেববর্মার প্রতি তীব্র ক্ষোভ জন্মাচ্ছে চড়িলাম বিধানসভা এলাকার জনজাতি অংশের জনগণদের, যার ফল হয়তো ভোটের বাক্সেই দেবেন তারা।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী