ডিজিপির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উচ্চ আদালতের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মণ

প্রগতি ত্রিপুরা, ২০ জুলাই, ২০২৬: সোমবার রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে থাকা একজন আধিকারিকের অফিস কক্ষ থেকে মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় উচ্চ আদালতের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। তিনি বলেন, গোটা ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর এবং নজিরবিহীন।

এই মুহূর্তে ঘটনাকে কেন্দ্র করে কোনও রাজনৈতিক মন্তব্য করতে তিনি আগ্রহী নন বরং নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই সত্য সামনে আসুক, সেটাই তাঁর একমাত্র দাবি। কংগ্রেস বিধায়ক এদিন ডিজিপি-র অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তিনি বলেন, পরিবারের এই অপূরণীয় ক্ষতি কোনওভাবেই পূরণ হওয়ার নয়।

Leave a Comment