সিপাহীজলা জেলায় মিশন সংকল্প-এর আওতায় বাল্যবিবাহ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

প্রগতি ত্রিপুরা, ১৭ জুলাই , ২০২৬: সিপাহীজলা জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা শিশু সুরক্ষা ইউনিট-এর সহযোগিতায় আজ সিপাহীজলা জেলার জেলাশাসকের সভাকক্ষে ‘মিশন সংকল্প’-এর আওতায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিভিন্ন ধর্মীয় নেতৃত্ব, বিবাহ সম্পাদনকারী ব্যক্তি এবং বিবাহ সম্পাদনের সাথে যুক্ত পরিষেবা প্রদানকারী প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

কর্মশালায় উপস্থিত বক্তারা বাল্যবিবাহের সামাজিক ও আইনি দিক, কিশোরী গর্ভাবস্থার ক্ষতিকর প্রভাব এবং শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। ২০২৭ সালের মধ্যে এই জেলাকে বাল্য বিবাহ এবং কিশোরী গর্ভাবস্থা মুক্ত জেলা করার জন্য বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। আলোচনায় ‘মিশন সংকল্প’-এর লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয় এবং বাল্যবিবাহমুক্ত সিপাহীজলা গড়ে তোলার লক্ষ্যে সকলকে সচেতনতা বৃদ্ধিতে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

কর্মসূচির শেষে উপস্থিত সকল অংশগ্রহণকারী বাল্যবিবাহ রোধে আন্তরিকভাবে কাজ করার শপথ গ্রহণ করেন। উল্লেখ্য, ‘মিশন সংকল্প’-এর মাধ্যমে সিপাহীজলা জেলা প্রশাসন বাল্যবিবাহ ও কিশোরী গর্ভাবস্থা নির্মূল করার জন্য বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি, আন্তঃবিভাগীয় সমন্বয় এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে ধারাবাহিক উদ্যোগ গ্রহণ করে চলেছে। গত এক বছরে ৩০০ জন বালিকার বাল্যবিবাহ রোধ করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

Leave a Comment

রথযাত্রা সামাজিক ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে: রাজ্যপাল, রথযাত্রা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি মানবতা, ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা ও ঐক্যের এক অনন্য প্রতীক: মুখ্যমন্ত্রী