চরম বেহাল দশায় মান্দাই ভদ্রাই সেনাপতি পাড়া

প্রগতি ত্রিপুরা, ১১ জুলাই, ২০২৬: জিরানিয়া মহকুমাধীন বোরখা সার্কেলের অন্তর্গত এডিসির ইন্সপেক্টর অফ স্কুল মান্দাইয়ের অন্তর্গত ভদ্রাই সেনাপতি পাড়া জে.বি স্কুল চরম বেহাল দশায় পরিণত কিন্তু সংশ্লিষ্ট দপ্তরের মেরামতের কোনো উদ্যোগ নেই।এই বর্ষাকালে বৃষ্টির দিনে তলানিতে ছাত্র ছাত্রীদের পড়াশোনা,বৃষ্টিতে ছাত্র ছাত্রীদের আশ্রয় নিতে হয় স্টাফ রুমে।এই বিদ্যালয়টি চরম বেহাল দশায় দীর্ঘদিন যাবত কিন্তু আই.এস এর কোনো ভূমিকা নেই বিদ্যালয়ের এই অবস্থার মেরামতের।

একাধিক বার স্কুল কর্তিপক্ষ্য বিষয়টি আই.এস মান্দাই সহ শিক্ষা দপ্তরকে জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না ,শুধু মাঝে মধ্যে মাপ-ঝুক অর্থাৎ মেজারমেন্ট হয়ে যাচ্ছে। কত বর্ষা আসছে,যাচ্ছে কিন্তু ভদ্রাই পাড়া জে বি স্কুলের ছাত্র ছাত্রীদের মাথার ছাদ মেরামত হয়না।যেহেতু আই.এস মা খামখেয়ালিপনায় আজও ছাত্র ছাত্রীদের মাথায় ছাদ ঝুটলো না তাই ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবক ও বিদ্যালয় কর্তিপক্ষ্য মাপা-মাপি না মেরামত চাই এবং এডিসির শিক্ষা দপ্তরের কার্যনির্বাহী সদস্য সি.কে জমাতিয়ার নিকট দাবী জানান বিদ্যালয়টি পরিদর্শন করে এডিসির শিক্ষা ব্যবস্থা এবং বিদ্যালয়ের চরম বেহাল দশা সম্পর্কে অবগত হয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার।

Leave a Comment