প্রগতি ত্রিপুরা, ২ জুলাই, ২০২৬। বিপুল পরিমাণ সিরাপ উদ্ধার। আজ সকাল প্রায় ৭টা নাগাদ ডিআরআই (DRI) আগরতলা, আরপিএফ (RPF), আইপিএফ (IPF), স্পেশাল ব্রাঞ্চ (SB) এবং আসাম রাইফেলস-এর যৌথ অভিযানে আগরতলা রেলস্টেশন (আমতলী থানা, পশ্চিম ত্রিপুরা) থেকে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম সুব্রত দেব (৩৪)। খোয়াই জেলার কল্যাণপুর থানার অন্তর্গত বাথাখা এলাকার বাসিন্দা। তিনি বিকে এন্টারপ্রাইজ, আগরতলা-র ম্যানেজার হিসেবে কর্মরত।
অভিযানে তার কাছ থেকে আনুমানিক ৫৫,৬২৬ বোতল এসকফ (Escuf) ও ফেয়ারডিল (Fairdyl) কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সিরাপগুলোর আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৫৪ লাখ ৪৩ হাজার ৯৮৯ টাকা।
আটক ব্যক্তি এবং উদ্ধার হওয়া কফ সিরাপ বর্তমানে ডিআরআই আগরতলা-র হেফাজতে রয়েছে। ঘটনাটি নিয়ে আরও তদন্ত চলছে।








