জমি সংক্রান্ত বিবাদ কে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাইয়ের খুন!

প্রগতি ত্রিপুরা, ২০ জুন, ২০২৬: জমি সংক্রান্ত বিবাদ কে কেন্দ্র করে কৈলাশহর স্থিত চন্ডিপুর কেন্দ্রের ফুলতলী গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ড এলাকায় ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনার বিবরণী প্রকাশ দীর্ঘদিন ধরে তাদের জমি সংক্রান্ত বিবাদ চলতেই থাকে। এলাকাবাসীর অভিযোগ বড় ভাইয়ের নাম ময়ূর চাঁদ সিনা পেশায় রাজমিস্ত্রি ছোট ভাইয়ের নাম নীলধ্বস সিনা অবসরপ্রাপ্ত আর্মি।

আজ সন্ধ্যায় বড় ভাইয়ের ঘরে গিয়ে ছোট ভাই তাকে ছুরি দিয়ে আঘাত করে তৎসঙ্গে বড় ভাইও ছোট ভাইকে আঘাত করে ঘটনাস্থলে দুইজনেরই মৃত্যু হয়। এবং বড় ভাইয়ের ছেলেও গুরুতরভাবে আহত হয় ঘটনাস্থল থেকে তাকে কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে পাঠানো হয় বলে জানা যায় ঘটনার খবর পেয়ে কৈলাশহর থানার পুলিশ ছুটে যায়।

যায় ঊনকোটি জেলার পুলিশ সুপার সুদাম্বিকা আর তাছাড়াও অন্যান্য পুলিশ আধিকারিকরা সঙ্গে জান ডগ স্কোয়ার্ড এবং এর পরিবারের সঙ্গে জিজ্ঞাসা বাদ শুরু করে। তারপর মৃত দুই ব্যক্তিকে কৈলাসহ ঊনকোটি জেলা হাসপাতালে দেওয়া হয় ময়না তদন্তের জন্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফুলতলী গ্রাম পঞ্চায়েতের প্রধান মৃদুল সিনহা বলেন।

Leave a Comment