কৈলাশহরে কংগ্রেস দলের যোগদান সভা

প্রগতি ত্রিপুরা, ২০ জুন, ২০২৬: কৈলাশহর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ধলিয়ার কান্দি উচ্চ বুনিয়াদী বিদ্যালয় মাঠে কংগ্রেস দলের এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। এই যোগদান সভায় এনসিপি আই বিগত বিধানসভা নির্বাচনের বিজিত প্রার্থী জাহাঙ্গীর আলী সহ বিজেপির৩৫ পরিবারের ১১১ জন ভোটার জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান এর ধরে কংগ্রেস দলে যোগদান করেন।

আজকের এই যোগদান সভায় উল্লেখযোগ্য বিষয় হল যাহারা আজকে কংগ্রেস দলে যোগদান করেছেন তাদের বড় অংশ হল মালাকার সম্প্রদায়ের বিজেপি সমর্থক। আজকের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন কৈলাশহর জেলা কংগ্রেসের সভাপতি মোঃ বদরুজ্জামান উপস্থিত ছিলেন কৈলাশহর জেলা কংগ্রেসের সম্পাদক মোঃ রেনু মিয়া উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জুবের আহমদ খান উপস্থিত ছিলেন কৈলাশহর ব্লক যুব কংগ্রেসের সভাপতি মোহাম্মদ শাহজাহান মিয়া তারেক ।

উপস্থিত ছিলেন বাবুর বাজার মন্ডল কংগ্রেস সভাপতি মোহাম্মদ হাদিস মিয়া। উপস্থিত ছিলেন জেলা যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি জাবেদ কামাল শানু। এছাড়াও উপস্থিত ছিলেন টিলাগাঁও গ্রাম পঞ্চায়েত এবং ধলিয়ার কান্দি গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত পঞ্চায়েত সদস্য এবং সদস্যবৃন্দ।

Leave a Comment