অনলাইন ডেস্ক, ১২ জুন, ২০২৬: বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৪-১৬ জুন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে। জনকল্যাণ শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা সহ বিশিষ্ট অতিথিগণ উপস্থিত থাকবেন।
তিনদিনব্যপী এই শিবিরে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা প্রদান করা হবে। এরমধ্যে রয়েছে আয়ুষ্মান ভারত, পিএম সূর্যঘর, আয়ুষ্মান বয় বন্দনা, পিএম স্বনিধি, লাখপতি দিদি, ভিবি-জি রামজি ইত্যাদি।
এছাড়াও শিবিরে ওআরআর, পিআরটিসি, জন্ম ও মৃত্যুর সার্টিফিকেট এবং দিব্যাঙ্গজনদের নানা সহায়তা প্রদানের জন্য রেজিষ্ট্রেশন করানো হবে।
১৫ থেকে ১৬ জুন এই শিবির চলবে সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত। রাজ্যের অন্যান্য ব্লক এবং পুর এলাকায়ও অনুরূপ শিবিরের আয়োজন করা হয়েছে আগামী ১৫ থেকে ১৭ জুন পর্যন্ত।







