প্রগতি ত্রিপুরা, ১১ জুন, ২০২৬: ঘটনার বিবরনে জানা যায় বৃহস্পতিবার জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন জাতীয়সড়কে টি আর ০৮ এফ ৭২৬৮ নাম্বারের বাইক এক বাইসাইকেল আরোহীরে সজোরে ধাক্কাদেয়। এতেকরে বাইক চালক ও বাইসাইকেল আরোহী দুইজন জাতীয় সড়কে পরেগিয়ে আহতহয়।
দুর্ঘটনার সঙ্গে সঙ্গে জোলাইবাড়ীর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিতহয়ে আহতদের উদ্ধারকরে চিকিৎসার জন্য জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়েযায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসারজন্য শান্তির বাজার জেলা হাসপাতালে রেফারকরে।
চিকিৎসক জানান দুইজনের মাথায় আঘাত পোয়েছে। তাই সিটিস্কেন করানোর জন্য শান্তির বাজার জেলাহাসপাতালে রেফারকরাহয়। জানাযায় দুর্ঘটনায় আহত বাইক চালক দেবদারুর বাসিন্দা অনুপম দেবনাথ (২৩ ) অপরজন বাইসাইকেল আরোহী পশ্চীম জোলাইবাড়ীর বাসিন্দা রতন দত্ত ( ৭৫ )। দুর্ঘটনার সঠিককারন জানতে তদন্তে নেমেছে জোলাইবাড়ী ফাঁড়ী থানার পুলিশ।







