প্রগতি ত্রিপুরা, ০৭ জুন, ২০২৬: মহারাজগঞ্জ বাজার সুলভের পেছনে একটি খালি জায়গায় এলাকার কিছু ব্যবসায়ীকে অস্থায়ীভাবে বসার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছিল নিগমের উদ্যোগে। পরবর্তীতে তাদের তৌজি থাকায় তারা পুনরায় এলাকায় চলে গেলে মহারাজগঞ্জ বাজারের সুলভ টয়লেটের পেছনের জায়গাটা খালি পড়ে থাকে।
পরবর্তীতে, মহারাজগঞ্জ বাজার সবজি খুচরা ব্যবসায়ী সমিতির সম্পাদক নকুল দেবনাথ ও পাইকারি কমিটির সম্পাদক বিকাশ সাহা এবং খান্না মার্কেটের সহ-সভাপতি হরিহর দেবনাথ এ তিনজন মিলে সে খালি জায়গা দুজনের কাছে বিক্রি করে দেয়। দুটি ঘর ২০ লক্ষ টাকায় বিক্রি করে বাজারের কর্মকার দোকান ব্যবসায়ী উত্তম কর্মকারের নিকট বিক্রি করে।
আরেকটি দোকান ১২ লক্ষ টাকায় মরজগঞ্জে বাজারে ক্ষুদ্র ব্যবসায়ের কাছে বিক্রি করে দেয় তারা। আজ সেখানে দালান ঘর তৈরি করতে যাওয়ার সময় কেন্দ্রীয় কমিটির নজরে পড়ে বাজারে কেন্দ্রীয় কমিটি আছে সেই কাজে বাধা দেয় এবং সাংবাদিকদের ডেকে নিয়ে আসে। কি করে সরকারি জায়গা এভাবে বিক্রি করে দিল তো যে কাগজই বা কিভাবে দেখাচ্ছে তা নিয়ে তাদের মনে প্রশ্ন জাগে।







