ভারতীয় জনতা পার্টির উদ্যোগে সাংগঠনিক উঠান সভা

প্রগতি ত্রিপুরা, ০৭ জুন, ২০২৬: আগামী ২০২৮বিধানসভা নির্বাচনকে সামনে রবিবার ৩ ঘটিকায় সিপাহীজলা জেলার অন্তগর্ত বিশালগড় বিধানসভার ১৬ /২৩ নং বুথে নবী-নগর পশ্চিম পাড়া এলাকার বাসিন্দাদের নিয়ে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে একটি সাংগঠনিক উঠান সভা বৈঠক অনুষ্ঠান হয়।

আজকের ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক উঠান সভায় উপস্থিত ছিলেন,১৬ বিশালগড় বিধানসভার বিজেপি বিধায়ক সুশান্ত দেব, বিশালগড় বিজেপি মন্ডল সভাপতি তপন দাস,সহ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ও কর্মী সমর্থকগন।

আজকে সভায় বিজেপি বিধায়ক সুশান্ত দেব রাজ্যের উন্নয়নের দিকগুলো তুলে ধরে বলেন, সিপি, আই এম, রাজত্বকালে রাজ্যের মুখে মুখে শুধু উন্নয়ন কথা বলা হত,বিধায়ক আরও বলেন এিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টি তথা বিজেপি সরকার প্রতিষ্টিত হওয়ার ফলে মানুষের পানীয় জলের সমস্যা,রাস্তাঘাট বিভিন্ন সমস্যা সমাধান করেন।

Leave a Comment