প্রগতি ত্রিপুরা, ০৭ জুন, ২০২৬: আজ ২৭ পূর্ব মুহুরীপুর ভূরাতলী কেন্দ্রের উদ্যোগে বেতাগা ভিসির অন্তর্গত মানচন্দ্র পাড়ায় একটি যোগদান শিবিরের আয়োজন করা হয়। উক্ত যোগদান শিবিরে ৪২টি পরিবারের মোট ১৪০ জন ভোটার সিপিআই(এম) ও বিজেপি দল ত্যাগ করে তিপ্রামথা দলে সামিল হন।
অনুষ্ঠানে নবাগত সদস্যদের দলীয় পতাকা ও উত্তরীয় পরিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন ২৭ পূর্ব মুহুরীপুর ভূরাতলী কেন্দ্রের এমডিসি দেবজিৎ ত্রিপুরা।
তিনি নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, তিপ্রামথার নীতি, আদর্শ ও জনমুখী কর্মসূচির প্রতি আস্থা রেখে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী-সমর্থকরা দলে যোগদান করছেন, যা সংগঠনকে আরও শক্তিশালী করবে। যোগদান শিবিরে দলীয় কর্মী-সমর্থক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।







